ধামরাইয়ে রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
1608

সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ধামরাই  উপজেলা পরিষদ চত্তরে অফিসার্স ক্যাফেতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এ আয়োজনের মধ্য দিয়ে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এক সঙ্গে বসে ইফতার করেন। এতে আয়োজনটি সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।  ইফতারির আগে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময়ের রিপোর্টার আদনান হোসেন। সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এর রিপোর্টার সবুজ সরদার।

Advertisement

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। এসময় তিনি বলেন, সাংবাদিকেরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্যে দিয়ে দেশ ও জাতির জন্যে নিজেদেরকে বিলিয়ে দেবেন। তাদের লেখনীর মধ্যে দিয়ে মানুষের কল্যান হবে। এজন্যে সকলকে নিজ নিজ জায়গা থেকে সু-সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।

আলোচনা শেষে ধামরাইবাসীসহ পুরো দেশ ও বিশ্ববাসীর কল্যাণে দোয়া করেন পরিচালনা করেন মাওলানা মাসুদুর রহমান। উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বেসরকারি টিভি চ্যানেল বাংলা টিভির উপজেলা প্রতিবেদক হুমায়ূন রশিদ, দৈনিক সময়ের কাগজের উপজেলা প্রতিবেদক রাজিউল হাসান পলাশ, দৈনিক সংবাদ সারাবেলার পত্রিকার উপজেলা প্রতিবেদক রাজন আহমেদ, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল ডট কমের জেলা প্রতিনিধি আহমেদ সোহান সিরাজি, দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি কামরুল হাসান ,দৈনিক কলমের আলো পত্রিকার উপজেলা প্রতিবেদক নূর হোসেন, দৈনিক গণজাগরন পত্রিকার উপজেলা প্রতিনিধি পলাশ খান, ডেইলি এশিয়ান এইজের প্রতিনিধি রাজিব হোসেনসহ ধামরাইয়ে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here