ধামরাইয়ে ভুমি অফিসে চাকুরি চুত্য সুলতানকে পুনরায় নিয়োগেএকটি চক্র

0
789

ঢাকার ধামরাইয়ে যাদবপুর ভুমি অফিসের চাকুরি চুত্য খন্ডকালীন ঝাড়–দার সুলতান কে পুনরায় নিয়োগ দিতে একটি প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠেছে।

Advertisement


জানাগেছে, ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন ভুমি অফিসের খন্ডকালীন ঝাড়–দার সুলতানের বিরুদ্বে দুর্নীতি অনিয়ম নিয়ে গত ২৬ শে ফেব্রয়ারী দৈনিক দিনকালের ৫ এর পাতায় ধামরাইয়ে যাদবপুর ভুমি অফিসের সুলতানের কারিশমা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে তদন্ত সাপেক্ষে ধামরাই সহকারী কমিশনার (ভুমি ) অন্তরা হাওলাদার সুলতান কে চাকুরি চুত্য করেন।

চাকুরি চুত্য করার পরে ও খন্ডকালীন ঝাড়–দার সুলতান যাদবপুর ভুমি অফিসে উপ সহকারী কর্মকর্তা ( তহশীলদার ) উজ্জলের সহযোগীতায় দুর্নীতি অনিয়ম ও প্রতারনা করেই যাচ্ছে। এদিকে একটি চক্র এক প্রভাবশালী নেতার সুপারিশ নিয়ে সুলতানকে পুনরায় নিয়োগ দিতে ধামরাই সহকারী কমিশখনার ( ভুমি ) এসিল্যান্ডের কাছে তদবির চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সুলতানের দুর্নীতি , অনিয়ম, অত্যাচারে ভুমির মালিকরা অতিষ্ঠিত হয়ে পরেছেন। যাদবপুর ভুমি অফিসে খন্ডকালীন ঝাড়–দারে নিয়োগ পেতে বেপরোয়া সুলতান।


যাদবপুর এলাকার ভুমির মালিকদের দাবি অবিলম্বে দুর্নীতিবাজ সুলতানের হাত থেকে রক্ষা পেতে উর্দ্বতন কতৃর্পক্ষের হস্থক্ষেপ কামনা করছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here