ধামরাইয়ে তরুণীকে চাকরি প্রলোভনে,প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার দলবদ্ধ ধর্ষণের মামলা

0
518

ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সহযোগিতায় এক তরুণী দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে অভিযোগ তুলে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছে । শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়  ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে । মামলার এজাহার থেকে জানা যায়,মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী ওই তরুণীকে চাকরি প্রলোভনে প্রেমিক জসিম ধামরাইয়ে বালিথা এলাকার একটি কক্ষে নিয়ে আসে । এরপর ওই তরুণী কক্ষে প্রবেশ করলে জসিম ও তার  সহযোগিরা জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে । এসময় ওই তরুণী চিৎকার করলে ধর্ষকরা পালিয়ে যায় । পরে স্থানীয়রা ওই  তরুণীকে উদ্ধার করে  । 

Advertisement

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান,খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টাস(ওসিসি)তে পাঠানো হয়েছে । এ ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা  ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here