আমির হামজা :ঢাকার ধামরাইয়ে এক বাড়ীতে গভীর রাতে মুখ বাধাঁ একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লক্ষাধীক টাকার মালামাল ডাকাতরা ডাকাতি করে নিয়ে যায় ।
জানাগেছে, ধামরাই উপজেলার সানোড়া গ্রামে সোমবার গভীর রাতে আকালী মিয়া বাড়ীতে গৃহকর্তর স্ত্রী প্রাকৃতিক সাড়াতে ঘরের বাহিরে বের হলে ৬/৮ জনের মুখ বাধাঁ একদল ডাকাত জোর পুর্বক ঘরের ভেতর প্রবেশ করে বাড়ীর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ৬ভরি স্বর্নলংকার ,ইলেকট্রনিক্্র সামগ্রী সহ ৪ লক্ষাধীক টাকার মালা মাল লুট করে নিয়ে যায় বীর দর্পে। এসময় গৃহকতার ছোট ছেলে জাহাঙ্গীর আলম চিৎকার দিলে তাকে ডাকাতরা মারধর করে । ডাকাতরা যাওয়ার সময় গৃহকতাকে বলে যায় যদি বাড়াবাড়ী করছ তা হলে তোদের সবাইকে জবাই করে ফেলব । ধামরাইয়ের আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে পড়েছে ।
এব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহার সাথে যোগা যোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।

