ধামরাইয়ে এক্সেল লোড ষ্টেশনে ব্যাপক চাঁদাবাজী

0
612

আমির হামজা : ঢাকার ধামরাইয়ে এক্সেল লোড ষ্টেশনে যানবাহনে থামছে না সন্ত্রাসীদের চাঁদাবাজী ।

Advertisement

জানাগেছে, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাথুলী এলাকায় যানবাহনের ওজন মাপার এক্সেল লোড আন লোড ষ্টেশনে সরকারী নিয়ম নিতী বর্হিভুত আইন ভঙ্গ করে একদল পেশাদার সন্ত্রাসীরা দিনে ও রাতে নিয়মিত ভাবে বীরদর্পে যানবাহন থেকে চাঁদা তুলছে । রেগনাম রিসোর্স লিমিটেডের মালিক মোহাম্মদ আলী জনির নেতৃত্বে গড়ে উঠেছে শতাধিক একদল সন্ত্রাসী বাহিনী । সেই বাহিনী দিয়ে যাবাহনের চালকদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে কোটি, কোটি টাকার চাঁদা । যদি কোন যানবাহনের চালক চাঁদা দিতে অস্বীকার করে তা হলে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। আর এ, ভাবে চলে আসে এক্সেল লোড ষ্টেশনের চাঁদবাজী । চাঁদাবাজরা লাখ লাখ টাকা খরচ করে মিডিয়া কর্মী ,স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতা কর্মীদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে এ চাদাবাঁজী । যে কারনে ঢাকা-আরিচা মহসড়কের বাথুলীর এক্সেল লোড আন লোড ষ্টেশনের কোন দুর্নিতীর তথ্য ফাঁস হচ্ছে না। রেগনাম রিসোর্স লিমিটেড কোম্পানীর চাঁদাবাজদের সাথে হাইওয়ে ও থানা পুলিশ মিলে মিশে চাদাবাজী চালাচ্ছে দীর্ঘ দিন ধরে। মাঝে মধ্যে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে স্থানীয় প্রশাসনের আয় বেড়ে যায় । থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের শেল্টারে সন্ত্রাসীরা চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগী চালকদের। এদিকে রেগনাম রিসোর্স লিমিটেডের চুক্তির মেয়াদ ১ বছর আগেই শেষ হলে ও তারা তারা প্রকাশ্যে যানবাহন থেকে চাদাবাঁজী চালিয়ে যাচ্ছে নিবিঘেœ। রেগনাম রিসোর্স লিমিটেডের কর্মচারীরা প্রায় বছর খানেক থেকে বেতন ভাতা পাচ্ছে না, তা হলে প্রশ্ন হচ্ছে তারা কি করে স্কেলে কিসের ডিউটি করছে । তাদের একমাত্র ডিউটি হচ্ছে চাদাবাজীঁ । এ ব্যাপারে নয়ারহাট সড়ক ও জনপথের সেকশন অফিসার ( এস ও ) কামাল উদ্দীন দিনকালকে বলেন , ঠিকাধারী প্রতিষ্ঠান রেগনাম রিসোর্স লিমিটেডের চুক্তির মেয়াদ ১ বছর আগেই শেষ হয়েছে । ভুক্তভোগীদের দাবী অবিলম্বে এক্সেল লোড ষ্টেশন থেকে সস্ত্রাসী, চাঁদাবাজদের গ্রেফতার করতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্ত্রক্ষেপ কামনা করছে ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here