ধামরাইয়ে আওয়ামিলীগের সম্মেলনের মিছিলে হামলায় আহত-৭

0
715

আমির হামজা: ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন আওয়ামিলীগের  সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী আরিফ হোসেনের মিছিলে হামলা চালিয়েছে প্রতিপক্ষ, এতে আহত হয়েছে ৭ জন । জানাগেছে, শনিবার বিকেলে আমতা ইউনিয়নের আওয়ামিলীগের  সম্মেলন আয়োজন করে বাখন্ড এলাকায় । এ সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী আরিফ হোসেন ফাঁসি মার্কেট কাছে তার সমর্থক নিয়ে মোটর সাইকেল নিয়ে সম্মেলনে যাওয়ার পথে প্রতিপক্ষ লাঠি সোটা নিয়ে অতির্কিত হামলা চালায় মিছিলে। এতে আহত হয় সাধারন সম্পাদক প্রার্থী আরিফ হোসেনের ভাই হারুন আর রশিদ , আসাদুজ্জামান ( স্বপন ) তার সমর্থক ফিরোজ ,রুবেল হোসেন, রাজীব সহ ৭ জন । আহতরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে । 

Advertisement

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামিলীগের  সভাপতি ও ঢাকা ২০ আসনের এম পি বেনজীর আহাম্মদ । সম্মেলনে সাধান সম্পাক প্রাথী ছিলেন, আরিফ হোসেন ,ইব্রাহীম হোসেন ও দেলোয়ার হোসেন ।

 সম্মেলনে সভাপতি আবুল হোসেনের নাম ঘোষনা করা হলে ও সাধারন সম্পাদকের নাম স্থগিত রাখেন ্ । এই হামলাকে কেন্দ্র করে দু,গ্রুপের মধ্যে চলছে টান টান উত্তেজনা।

এলাকায় থম থমে ভাব বিরাজ করছে , যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here