ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে রাস্তার জমি দখলকে কেন্দ্র করে দু,গ্ৰুপের সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ৮ জন ।গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে ধামরাই উপজেলার বাইশাকান্দা এলাকার মঙ্গলবাড়ী গ্ৰামে শিখা বেগমের জমির উপর দিয়ে ফজলু গংরা রাস্তা নিলে এতে দু,গ্ৰুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় দেশীয় অস্ত্র লোহার রড ,দা ,ছ্যান নিয়ে অস্ত্রে সজ্বে সজ্জিত হয়ে সংঘর্ষ বাধে । এতে ৮ জন আহত হয় লতিফ ,শিখা বেগম , আমেনা , তাহমিনা , লাভলু মিয়া ,ফয়সাল , জান্নাতুল আক্তার । আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । তবে লতিফা বেগমের অবস্থা গুরুতর আশংকা জনক ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ।
এই সংঘর্ষের ঘটনায় এলাকায় বিরাজ করছে টান ,টান উত্তেজনা । এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান এ প্রতিবেদককে বলেন , রাস্তার জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে ।

