ধামরাইয়ে ভ্রাম্যমান আদালতে দুই ইটভাটা কে ৪ লাখ টাকা জরিমানা

0
529

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে দুইটি ইটভাটা কে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায়| অবৈধ ভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুইটি ইটভাটা মোল্লা বিক্সস ও ভাই ভাই বিক্সসকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ধামরাই সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহামেদ ৪ লাখ টাকা জরিমানা করেন । সেই সাথে ভাটার কাঁচা ইট গুলো ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেন ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here