ধামরাইয়ে জমি দখলে ব্যাথ হয়ে দা দিয়ে কোপালেন মসজিদের মুয়াজ্জিনকে

0
661

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে জমি দখল করতে এসে ব্যাথ হয়ে দা দিয়ে সন্ত্রাসী কায়দায় কোপালেন এক মসজিদের মুয়াজ্জিনকে । জানাগেছে , শনিবার সকাল সাড়ে নয়টায় দিকে গাঙ্গুটিয়া ইউনিয়নের কৃ্ষনপুরা গ্রামের মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস (৭০) এর ৬ শতাংশ ভিটি বাড়ি দখল করতে আসে একই গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে রাজ্জাক গংরা । মুয়াজ্জিন আব্দুল কদ্দুস দখলে বাঁধা দিলে রাজ্জাক গংরা ব্যাথ হয়ে  দেশীয় অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে আব্দুল কদ্দুসকে দা দিয়ে  মাথা ও শরীরে কেপাতে থাকে। মুয়াজ্জিনের চিৎকারে তার ছেলেরা এগিয়ে আসলে তাদের উপর ও হামলা চালায় রাজ্জাক গংরা। এই হামলায়  আহত হন আব্দুল কদ্দুসের ছেলে মুসা (৩০), ফারুক(৪০), সুরুজ(২২) ও মুসার স্ত্রী রুপা আক্তার (২৪)। মুয়াজ্জিন আব্দুল কদ্দুসের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে

Advertisement

রাজধানী কেয়ার হাসপাতালে ভতি করা হয়েছে। এ নিয় এলাকায় বিরাজ করছে টান টান উত্তেজনা। যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষে আশংকা।

পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে ওসি (তদন্ত) কামাল হোসেন দিনকালকে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here