ধান ক্ষেত থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

0
701

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী দিলগাঁও গ্রামের মৃত আব্দুল বাশেদের ছেলে শরিফুল ইসলাম ওরফে লেরকু (৩৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, আজ রোববার সকালে ধান ক্ষেত থেকে শরিফুলের লাশ খুঁজে পাওয়া যায়।

Advertisement

সকালে বস্তাবন্দী লাশটি দেখে আশপাশের লোকজন এসে নিহতের পরিবারকে খবর দেয়। এলাকাবাসীর ধারণা, হত্যার পর লাশটি বস্তাবন্দী করে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী জানান, শরিফুল গত শনিবার ধান বিক্রি করা জন্য কাতিহার নামক বাজারে যান। ধান বিক্রি করে রাত্রে বাড়ি ফেরার সময় ধান বিক্রি করার টাকা অনুমানিক চল্লিশ হাজার তার সাথে ছিল। টাকার জন্য তাকে হত্যা করা হতে পারে। হরিপুর থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জান আমির জানান, ঘটনার স্থল পরির্দশন করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই অভিযোগ করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here