ধর্ষনের পর হত্যা

0
675

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল টার ১০দিকে সোনারং ইউনিয়নের পুরাপাড়া গ্রাম থেকে নারীর বাম হাত, বাম পা বেঁধে, গায়ে পরিধানের কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে একটি গাছের নীচে বেঁধে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। টংগীবাড়ি থানার উপ-পরিদর্শক ওয়াহিদুজ্জামান জানান, মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছে।

Advertisement

মহিলার পরিহত চাদর দিয়ে গলায় ফাঁস দেওয়া এবং পরিহত পায়জামা দিয়ে হাত পা বাঁধা অবস্থায় একটি গাছের সাথে আটকে রেখে যায় অপরাধিরা। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার পর তাঁর ধষর্নের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান,পুলিশের এই কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here