ধর্ষণ করে এখন আর বিয়ে করবে না রুস্তম

1
946

রাজধানীর ভাটারায় এক নারী পোশাক শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রুস্তুম আলী নামে একজনকে মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।

Advertisement

 

বুধবার সকালে ভাটারা থানার এসআই আলতাফ হোসেন জানান, বিয়ের কথা বলে মহাখালীর নাবিস্কো গার্মেন্টসের এক নারী পোশাক শ্রমিককে একাধিকবার ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। মামলা নম্বর-৪। মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, মহাখালীর একই পোশাক কারখানায় চাকরি করার সুবাদে রুস্তুম নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ওই নারী শ্রমিকের। ছয়মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে। পরে রুস্তুম তাকে বিয়ে করার কথা বলে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই নারী বিয়ের কথা বললে রুস্তম অস্বীকৃতি জানায়। প্রতারিত হয়ে তিনি থানায় মামলা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here