ধর্ষণ করা সেই কোচিং-এর মালিক বন্দুকযুদ্ধে নিহত

0
482

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হাত-পা বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে। সাইফুলের বাড়িও একই এলাকায়। তিনি উত্তর আমিরাবাদ পূর্ব মুহুরি পাড়ার আব্দুস সোবহানের ছেলে।

Advertisement

 

আজ সোমবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর আমিাবাদ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বিষয়টি জানিয়েছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মো.মাশকুর রহমান। তিনি জানান, ধর্ষক সাইফুলকে গ্রেফতারের জন্য গেলে তার সঙ্গে র‌্যাবের টহল দলের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে সাইফুলের গুলিবিদ্ধ লাশ এবং ২ টি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রসঙ্গত, ১২ এপ্রিল উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক কর্তৃক হাত-পা বেঁধে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পরে পুলিশ কোচিং সেন্টারটি বন্ধ করে দেয়।ঘটনার ৩ দিন পর গত ১৫ এপ্রিল লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন স্কুলছাত্রীর মা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here