ধর্ষণের মামলায় গ্রেফতার পাঁচজনের তিন দিনের রিমান্ড

0
3228

ঢাকার ধামরাইয়ে এক নারী পোশাক শ্রমিককে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার পাঁচজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১০ এপ্রিল, মঙ্গলবার তাদেরকে আদালতে হাজির করে ধামরাই থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে।

Advertisement

শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রহমান এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন- বাসচালক বাবু মল্লিক (২৪), যানবাহনের মিস্ত্রি আবদুল আজিজ (৩০), বাসের সুপারভাইজার বলরাম (২০), মকবুল হোসেন (৩৮) ও সোহেল (২২)। এর আগে ৮ এপ্রিল, রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কচমচ এলাকায় বাস থেকে ওই নারী পোশাকশ্রমিককে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আটকের পর ভুক্তভোগী নারী বাদী হয়ে ধামরাই থানায় একটি ধর্ষণ মামলা করেন। ধর্ষণের এই মামলা তদন্ত করছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক জাকারিয়া। মামলার বাদী ও ধামরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, কারখানায় কাজ শেষে ধামরাইয়ের ইসলামপুর থেকে গত রাতে একটি যাত্রীবাহী বাসে ওঠেন ওই পোশাকশ্রমিক। বাসটি ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সব যাত্রী নেমে যায়। এ সময়ে ওই বাসের চালক, তার সহকারী এবং তাদের পরিচিত আরও তিন ব্যক্তি মিলে ওই নারীকে ধর্ষণ করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here