ধর্ষণের প্রতিবাদে চৌগাছায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র মানববন্ধন

0
624

আজ ১৭ অক্টোবর ২০২০ইং শনিবার সারাদেশে নারী-শিশু ধর্ষণ-নির্যাতন ও সকল যৌন সহিংসতার প্রতিবাদে যশোর জেলার চৌগাছা সদরে মূর্তির মোড়ে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)।

Advertisement

এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সংগঠক কমরেড জাহাঙ্গীর আলম বলেন, “ধর্ষকরা অসভ্য, বর্বর, হিংস্র, জানোয়ার। বাংলার মাটিতে তাদের কোন স্থান নেই। এই ধর্ষক-নিপীড়কদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।”

তিনি বলেন, “ নারী-শিশু ধর্ষণ-নির্যাতন ও যৌন সহিংসতার অধিকাংশ ঘটনা লোকচক্ষুর আড়ালেই থেকে যাচ্ছে। ঘরে-বাইরে সবখানে নারী-শিশু ধর্ষণ-নির্যাতন বন্ধে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।”

সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) চৌগাছা উপজেলা শাখার শুভ, তামিম ইকবাল, রেজাউল, স্বপন কুমার, খোকন মিয়া প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here