ধর্ষণের পর হত্যা

0
602

নগরীতে ফুটফুটে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আকবর শাহ এলাকায় রোববার রাতে নয় বছর বয়সী ওই মেয়েটির লাশ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল রিপোর্টে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ জানান, ফাতেমা আক্তার মিম নামের মেয়েটি স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

Advertisement

তার বাবা মোঃ জামাল ওয়াশিং মেশিনে কাজ করেন। তাদের বাসা কনকর্ড সী-ওয়ার্ল্ড এলাকায় রাজা কাশেমের কলোনিতে। রাত ১০টায় বিশ্ব ব্যাংক কলোনির ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। ওসি আলমগীর মাহমুদ জানান, প্রাথমিকভাবে মেয়েটির পরিচয় জানা না গেলেও পরে তার পরিবারের খোঁজ পাওয়া গেছে। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। যে ভবনে মিমের লাশ পাওয়া গেছে, তার মালিক থাকেন ঢাকায়। পুলিশ ওই ভবনের তত্ত¡াবধায়ককে আটক করেছে বলে জানান ওসি। থানার পরিদর্শক (ওসি তদন্ত) উৎপল বড়–য়া জানান, মাদরাসা থেকে বাসায় ফিরে দুপুরে খাওয়ার পর প্রতিদিনের মতো খেলতে বের হয় মিম। খেলা শেষে প্রতিদিন সন্ধ্যায় ফিরলেও ওইদিন সে বাসায় ফিরেনি। পরে তা মা-বাবা তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই ভবনের দ্বিতীয় তলায় লাশটি পাওয়া যায়। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা এসআই শফিউল আলম মুন্সী বলেন, মেয়েটির বাসা থেকে ওই ভবনের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। কখন, কীভাবে মেয়েটি সেখানে গেল- তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রক্তাক্ত লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here