ধর্ষণের পর হত্যার অভিযোগে ৩ জনের ফাঁসির রায়

0
3983

চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের পর শ্মশানে লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত। দণ্ডিতরা হলেন- সুজন কুমার দাশ, সমীর দে এবং যদু ঘোষ। আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোকসানা পারভীন এ রায় দেন।

Advertisement

এদের মধ্যে গ্রেফতার সুজন কুমার দাশকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়। মামলার অন্য দুই আসামি পলাতক। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম সেন্টু বলেন, ধর্ষণের পর খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন। “১৮ বছর বয়সী ওই তরুণীর লাশ শ্মশানে পুড়িয়ে ফেলা হয়েছিল।” ২০১১ সালের জুনে পাহাড়তলি থানার দক্ষিণ কাট্টলী এলাকার শ্মশান থেকে ওই তরুণীর পোড়া লাশ উদ্ধার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here