ধরা পড়লেন ৮০টি ট্রাক চুরির ‘মূল হোতা’

0
722

দেশে ট্রাক চোর সিন্ডিকেটের মূল হোতাকে গ্রেপ্তারের দাবি করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। তার নাম মনির ওরফে লিখন ওরফে কুদ্দুস। বাড়ি কুষ্টিয়া জেলা সদরের গাদনমিস্ত্রি রোডের আদশর্পাড়ায়। বুধবার চট্টগ্রামের হালিশহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশ বলছে, সারাদেশ থেকে ট্রাক চুরি করে প্রকৃত চেসিস, ইঞ্জিন, রেজিস্ট্রেশন, রং ও নম্বর প্লেট পরিবতর্ন করে বিআরটিএর কমর্কতাের্দর সহযোগিতায় নতুন রেজিস্ট্রেশন ও নম্বর প্লেট বসিয়ে দীঘির্দন ধরে চুরি করা ট্রাক বিক্রি করে আসছিল এই চক্র।রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ জানান, চোর চক্র এ পযর্ন্ত ৮০টির মতো ট্রাক দেশের বিভিন্ন স্থান থেকে চুরি করে বিক্রি করেছে। এগুলোর প্রত্যেকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। তার মধ্যে পঁাচটি ট্রাক পুলিশ উদ্ধার করেছে। পুলিশ সুপার জানান, ৬ জুন বিকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলার সূত্র ধরে ১০ জুন রাজবাড়ী জেলার শ্রীপুর বাসটামির্নাল থেকে চালক আহাদ আলী শেখকে চোরাই ট্রাকসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীতে থেকে রং পরিবতর্ন ও নম্বর প্লেট লেখার সহযোগিতাকারী সুজন শেখকে ১৬ জুন এবং মনিরের সহযোগী হযরত আলীকে ১৮ জুন গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের রিমান্ডে নিলে তারা একই গ্রæপের সদস্য এবং দীঘির্দন ধরে ট্রাক চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে পুলিশ নাটোর, কুষ্টিয়া, নওগঁা ও চট্টগ্রাম থেকে চারটি চোরাই ট্রাকসহ মোট পঁাচটি অশোকা লেল্যান্ড ব্র্যান্ডের ট্রাক উদ্ধার করে। এসব ট্রাকের প্রকৃত মালিকদেরও পাওয়া গেছে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাক চুরির মূল হোতা মনিরকে বুধবার (৪ জুলাই) চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।

0Shares
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here