ধরা ছোয়ার বাইরে থেকে গেল সাগর-রুনির হত্যাকারীরা

0
647

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন মেলেনি আজ রবিবারও। ফলে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারো নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আগামী ১৭ জুলাই নতুন তারিখ। এ নিয়ে মোট ৫৭ বার নতুন তারিখ ধার্য করা হলো। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে র‌্যাব। আজ ছিল ধার্য তারিখ।

Advertisement

কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হক আবারো তারিখ ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। শেরেবাংলা নগর থানা পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। চার দিনে কোনো রহস্য উৎঘাটন করতে না পারায় মামলার তদন্ত পরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি। কিন্তু তারাও রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তভার গ্রহণ করে র‌্যাব। গত ছয় বছরেও র‌্যাব তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি। এমনকি এই হত্যাকাণ্ডের কোনো রহস্যই উৎঘাটন করতে পারেনি র‍্যাব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here