দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ ও শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে রংপুরে বাম জোটের মানববন্ধন

0
461

১৯এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট, রংপুর জেলার উদ্যোগে ২৫এপ্রিল এর মধ্যে সকল শ্রমিকদের যাবতীয় বেতন,বোনাস ও বকেয়া  পরিশোধ ও দ্রবমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি প্রতিরোধ ও সীমাহীন দূর্নীতি বন্ধের দাবিতে রংপুর প্রেসক্লাব চত্তরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট,রংপুর জেলার আহ্বায়ক ও সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান। বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু,বাসদ,রংপুর মহানগর কমিটির আহ্বায়ক অমল কুমার সরকার, বাসদ(মার্কসবাদী),রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here