আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে টানা দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিজয়ী আশরাফ গনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৮ টায় আফগানিস্তানের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আল জাজিরাএক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রধান বলেন, খুবই কম ভোটের ব্যবধানে ৫০.৬৪ শতাংশ ভোটে জয়ী হয়েছেন আশরাফ গনি।
জয় পেতে দরকার ছিল নুন্যতম ৫০ শতাংশ ভোট। গনি এর সামান্য একটু বেশি ভোটে জিতেছেন। তার প্রতিপক্ষ আবদুল্লাহ পেয়েছেন ৩৯.৫ ভোট।
এ দিকে দেশটির বিরোধীদলীয় রাজনীতিবিদরা এ ফলের বিরোধিতা করছে। গনির প্রধান প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহর সমর্থকরা আফগান নির্বাচন কমিশনকে দোষারোপ করেছে গনির পক্ষে ফলাফল প্রকাশের জন্যে, সেই সঙ্গে প্যারালাল সরকার গড়ারও হুমকি দিয়েছে তারা।
এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ঘোষিত প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছিল গনি। তিনি ৫০.৬৪ শতাংশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের নির্বাহী প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছিলেন ৩৯.৫২ শতাংশ ভোট।
তখনও আব্দুল্লাহ আব্দুল্লাহ নির্বাচনের এ ফলাফল প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ তদন্ত করে দেখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

