দৈনিক জাতীয় নিশানের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0
970

নোয়াখালী প্রতিনিধি:
বৃহত্তর নোয়াখালীর প্রথম দৈনিক ’দৈনিক জাতীয় নিশান’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সন্ধায় পত্রিকার চৌমুহনীর করিমপুর রোডস্থ ছিদ্দিক প্লাজায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম। পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক, চৌমুহনী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এম মজিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আলাউদ্দিন প্রমূখ।

Advertisement

এদিকে দৈনিক জাতীয় নিশানের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, প্রতিনিদ আমার সংবাদের সম্পাদক আশরাফ ছিদ্দিকী বাবু, দৈনিক চলমান নোয়াখালীর সম্পাদক সুমন ভৌমিক, নোয়াখালী সংবাদ ও নোয়াখালী টিভির পক্ষ থেকে হামিদ রনি, নোয়াখালী সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সভাপতি মো: সেলিম, যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও মহা সচিব বেলাল হোসাইন ফাতেহপুুরী, বেগমগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক শিক্ষক নেতা সফি উসিহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জাতীয় নিশান কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় পত্রিকার সহ-সম্পাদক এম এ হাসান, চৌমুহনী প্রেসক্লাবের প্রচার সম্পাদক বজলুর রহমান মিন্টু, জাতীয় নিশানের বিজ্ঞাপন ম্যানেজার মনির হোসেন জামশেদ, সেনবাগ প্রতিনিধি ইসতিহাদ জিসান, অফিসের স্টাফ রাশেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here