দেশ ডিজিটালাইজড হওয়ায় দুর্নীতি কমে এসেছে : সজীব ওয়াজেদ জয়

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 39340

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (39340, 'post_views_count', '0')

0

এজাজ রহমান: দেশ ডিজিটালাইজড হওয়ায় দুর্নীতি কমে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

Advertisement

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সংসদ সচিবালয় আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ: সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও প্রযুক্তি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

জয় বলেন, এত দ্রুতসময়ে একটি দেশকে ডিজিটালাইজড করার কার্যক্রম বাংলাদেশ ছাড়া খুব কম দেশই করতে পেরেছে। বিভিন্ন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও তদারকিতে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “সরকার এরইমধ্যে ই-গভর্মেন্ট সেবা চালু করেছে। সরকারি বিভিন্ন সেবা ডিজিটালাইজড করার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমে আসছে।” তিনি জানান, পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে একযোগে বাংলাদেশেও ফাইভ-জি নেটওয়ার্ক সেবা চালু হবে। এসময় দেশে টেলিকমিউনিকেশন সেক্টরে নতুন নীতিমালা করার ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, “দেশকে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির সোপানে নিয়ে যেতে দেশের পুরনো আইন-কানুনে পরিবর্তন আনার পাশাপাশি মানসিকতায়ও পরিবর্তন আনতে হবে। কাউকে অনুকরণ করে নয়, নিত্য নতুন উদ্ভাবনের মধ্যদিয়েই ডিজিটাল বাংলাদেশ বিশ্বের কাছে নিজেদের আত্মপরিচয় তুলে ধরবে।”

সজীব ওয়াজেদ জয় বলেন, “তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করলে তারাই বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরবে।” সেলক্ষ্যে তরুণ প্রজন্মের জন্য যথাযথ শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় তরুণদের গড়ে তুলতে হবে। যাতে বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে আমাদের তরুণরা নিজেদের জায়গা করে নিতে পারে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here