দেশে সুশাসন আছে-এমনটি যদি কেউ দাবি করে থাকে আমি বলবো, সে মিথ্যা বলছে : ড. কামাল

0
562

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারলে ভয়াবহ পরিণতি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

Advertisement

 

তিনি বলেন, ‘দেশে সুশাসন আছে-এমনটি যদি কেউ দাবি করে থাকে আমি বলবো, সে মিথ্যা বলছে।’ আজ বুধবার সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে ‘মানবাধিকার, সুশাসন ও ভোটাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন ড. কামাল। আওয়ামী লীগের উদ্দেশে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘তথাকথিত নির্বাচনে আপনারা যদি ৩০০ সিট চান, তাহলে বলেন আমরা দিয়ে দেই। আপনারা আরও পাঁচ বছর থাকবেন, এটাতো বলেই যাচ্ছেন। এভাবে চাওয়া থেকে আমাদের কাছে বলেন। আমরা হাত তুলে মেনে নেই।’ড. কামাল বলেন, ‘আমি বলবো, সবাই মেনে নিয়েছে। এভাবে নির্বাচনের নামে প্রহসনের মধ্য দিয়ে ৩০০ লোককে নির্বাচিত করার চেষ্টা চলছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গণফোরামের সভাপতি বলেন, ‘আপনি তো বলেছেনই, আরও পাঁচ বছর থাকতে চান। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চান। এ পাঁচ বছরের পর আরও কিছু কাজ অসম্পূর্ণ থাকবে, তখন আরও পাঁচ বছর থাকার ইচ্ছা প্রকাশ করবেন। অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য সময় এভাবেই বৃদ্ধি করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ। সবাই বলবে, আরও পাঁচ বছর থেকে অসম্পূর্ণ কাজ শেষ করি-এটা নিয়মে পরিণত হবে।’ড. কামাল হোসেন বলেন, ‘এখন যারা ক্ষমতায় আছেন, তাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা কোন ক্ষমতার বলে শাসন করছেন-সেটা আমরা পরে বুঝব। এখন যেটা করছেন একদমই সংবিধান পরিপন্থী কাজ করছেন।’৭০তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৪৭তম বিজয় বার্ষিকী উপলক্ষে ‘মানবাধিকার, সুশাসন ও ভোটাধিকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন (বিএইচআরএফ)।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here