দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: শিল্প প্রতিমন্ত্রী

0
586

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: শিল্প প্রতিমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, যতদিন করোনাভাইরাস পরিস্থিতি থাকবে ততদিন সরকারের মানবিক ত্রাণ সহায়তা কর্মসূচি চলমান থাকবে। মঙ্গলবার রাজধানীর মিরপুরের অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা পরিচালনার জন্য কাফরুল থানাকে নিকট ৩শ’ ব্যাগ খাদ্য প্রদানকালে সংক্ষিপ্ত বক্তৃতায় শিল্প প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে আয়-রোজগারহীন অসহায় মানুষ যাতে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেজন্য তাদেরকে বিশেষ উপহারসামগ্রী প্রদান করা হচ্ছে।

Advertisement

তিনি বলেন, করোনা পরিস্থিতি হতে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। অর্থনীতির সকল খাতের জন্য জননেত্রী শেখ হাসিনা ঘোষিত প্রায় ১ লক্ষ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

শিল্প প্রতিমন্ত্রী এ সময় প্রণোদনার অর্থের কোন প্রকার অনিয়ম-দুর্নীতি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here