দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে

0
363

সেনবাগে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ 

Advertisement

নোয়াখালী প্রতিনিধি: হরতাল অবরোধের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে  নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামীলীগ। সকালে উপজেলার শ্রমির মুন্সির হাটে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আতউর রহমান ভূঁইয়া মানিকের নেতৃত্বে  বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুজ্জামান চৌধুরী, আওয়ামীলীগ নেতা আলী আক্কাস রতনসহ অনেকে বক্তব্য রাখেন।

শান্তি সমাবেশে আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, দেশের মানুষ বিএনপির ডাকা অবরোধ মানছে না, জীবন জীবিকার তাগিদে মানুষ রাস্তায় নামছে। অবরোধ নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির বাংলাদেশ চায় মানুষ। মানুষ অবরোধ চায় না, সমৃদ্ধি চায়, চায় স্মার্ট বাংলাদেশ। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে আগামীও তিনি নৌকা মার্কায় ভোট দিতে জনগনের প্রতি আহবান জানান। 

সমাবেশে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here