দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরারকে হত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 42333

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (42333, 'post_views_count', '0')

0

ভারতের সঙ্গে অবৈধ আওয়ামী সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে সশস্ত্র সন্ত্রাসীরা নৃশংস ও পৈশাচিক কায়দায় হত্যা করেছে বলে মন্তব্য করেছে বিএনপি।সোমবার বিকেলে দলটির সহ দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

Advertisement

তিনি বলেন, ‘৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসনের মাত্রা যেন লাগামহীন হয়ে গেছে। স্বৈরাচারী সরকার দেশের প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করে দেশকে ভীতির কালো মেঘে ঢেকে দিয়েছে, যাতে সরকারের অপকর্ম ও অন্যায়ের বিরুদ্ধে কেউ লিখতে, বলতে কিংবা টু শব্দ উচ্চারণ করতেও সাহস না পায়। বিশ্বের গণধিকৃত সব স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন আওয়ামী সরকার এখন মানুষের জানমালের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।’

তিনি বলেন, ‘দেশে এখন জঙ্গলের শাসন চলছে বলেই একজন মানুষ ঘর থেকে বেরিয়ে নিরাপদে গৃহে ফেরার নিরাপত্তাটুকুও হারিয়ে ফেলেছে। সার্বিক অবস্থাদৃষ্টে এটি মনে হচ্ছে যে, আমরা যেন এক মৃত্যু উপত্যকায় বসবাস করছি। ৩০ ডিসেম্বর মহাসমারোহে মধ্যরাতে ভোট ডাকাতির পর সরকারের আশকারায় দুষ্কৃতিকারিরা দেশব্যাপী লাগামহীন খুন জখমের খেলায় আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের হিংস্ররূপ দেশের মানুষকে বোবা করে ফেলেছে। অজানা আশঙ্কা, আতঙ্ক আর ভয়ের এক বিষাদময় পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে বিপর্যস্ত করে তুলেছে।’

ফখরুল বলেন, ‘আজ দুষ্কৃতিকারিদের দ্বারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করার ঘটনা আবারও প্রমাণ করল-বর্তমান স্বৈরশাহী দেশের মানুষের প্রতিবাদী কণ্ঠকে নির্মূল করে নিজেদের হিটলারী শাসন বজায় রাখতে চায়। তবে জনগণ তাদের এই মনোবাঞ্ছা কোনদিনই পূরণ হতে দেবে না। মত প্রকাশ ও স্বাধীনতা হরণের বিরুদ্ধে অতীতের সংগ্রামী ঐতিহ্যের ধারায় বাংলাদেশের মানুষ যেকোন ত্যাগ স্বীকার করতে দ্বিধা করবে না।’

তিনি আরও বলেন, ‘বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তাকে পৈশাচিক কায়দায় হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here