খালেদা জিয়ার জীবন সুরক্ষায় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হোক;আ স ম রব

0
613

কোভিড ও অন্যান্য রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিসিইউতে স্থানান্তরের সংবাদে দেশবাসীসহ আমরাও উদ্বিগ্ন।

Advertisement

দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট রাজনীতিবিদ খালেদা জিয়ার জীবন সুরক্ষার জন্য জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন। এ উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

খালেদা জিয়ার শারীরিক সার্বিক অবস্থার প্রেক্ষিতে এবং প্রয়োজনে তাঁকে বিদেশে প্রেরণ করে সর্বোচ্চ চিকিৎসা সম্পন্ন করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেবার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।  

দেশবাসীর ন্যায় আমি আশা করছি সরকার অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণের আহ্বান জানিয়ে গণমাধ্যমে উপরোক্ত বিবৃতি প্রদান করেন। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here