দেবিদ্বারে সোহরাব বাহিনী, আতংকিত জাফরগঞ্জ

0
850

মো: ইমরান হোসেন: কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে সোহরাব বাহিনী ও তার প্রধান ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন। উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজের গডফাদার হিসেবে পরিচিত সোহরাব হোসেন চেয়ারম্যান। তার আপন ভাই মৃত ছিদ্দিকৃর রহমানের পুত্র গোমতী খেঁকু সিরাজ  ভাতিজা মৃত আজাদ মিয়ার পুত্র আওলাদ হোসেন ওরফে ইয়াবা আওলাদ, ভাগিনা অপুকে দিয়ে পরিচালনা করছেন ব্ল্যাক গ্যাং। সোহরাব বাহিনীর ক্যাডাররা অস্ত্রবাজি, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, সিএনজি অটোরিকশা ছিনতাই, নারী নির্যাতন ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িত। তাদের রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। এলাকার বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন নিজস্ব সোহরাব বাহিনী। এলাকা সূত্রে:- দিনদিন ভয়ঙ্কর হয়ে উঠছে সোহরাব বাহিনীর গ্যাংয়ের সদস্যরা।

Advertisement

দেবিদ্বার উপজেলাসহ জাফরগঞ্জ ইউনিয়নের আশপাশের বিভিন্ন এলাকায় নানা অপরাধে জড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, সোহরাব বাহিনী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ডাকাতি সহ খুন-খারাপির মতো অপরাধ করতেও দ্বিধাবোধ করছে না।

সোহরাব বাহিনীর প্রধান সহ গোমতী খেঁকু সিরাজ ও ইয়াবা আওলাদ এর বিরুদ্ধে দেবিদ্বার থানায় একাধিক মামলা থাকার পরও দিব্যি এলাকায় অবস্থান নিয়ে ইচ্ছেমত চালিয়ে যাচ্ছেন সন্ত্রাসী কর্মকান্ড। ইউনিয়ন পরিষদের চেয়ারে বসে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন সোহরাব বাহিনীর প্রধান সোহরাব হোসেন চেয়ারম্যান।

কোটি টাকার পাহাড় গড়তে সন্ত্রাসীক অপকর্ম সহ ইয়াবা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ হাতে নিতে মরিয়া হয়ে উঠেছেন সোরহাব বাহীনির প্রধান সোহরাব হোসেন। অপর দিকে সোহরাব বাহিনীর অত্যাচারে আতংকিত জাফরগঞ্জ ইউনিয়নের সর্ব সাধারন জনগন। সোহরাব বাহিনীর এমন ঘটনা অহরহ ঘটলেও প্রশাসনের ভূমিকা বরাবরই অসন্তোষজনক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here