ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত : তিনি বলেনঃ আমি এক রাতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে নামায আদায় করলাম। আমি তাঁর বাম পাশে দাঁড়ালাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার মাথার পেছনের চুল ধরে আমাকে তাঁর ডান পাশে এনে দাঁড় করালেন।
জামে ‘ আত-তিরমিজি হাদীস নং : 232 সহিহ হাদিস
সহীহ্। সহীহ্ আবূ দাঊদ-(৬২৩,১২৩৩), বুখারী ও মুসলিম।

