দুর্নীতি কমেছে বাংলাদেশে: …….. টিআই

0
858

দুর্নীতির দিক থেকে বাংলাদেশের অবস্থান গত বছরের চেয়ে ভালো হয়েছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআই। জার্মানির বার্লিনভিত্তিক এই সংস্থাটির প্রতিবেদন বলছে. সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৫। গত বছর যা ছিল ১৩। বুধবার টিআইএর বাংলাদেশ শাখা টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানান, সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশের মধ্যে অবস্থানের পাশাপাশি স্কোরের দিক দিয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বছর যেখানে স্কোর ছিল ২৫, এবার তা এক বেড়ে হয়েছে ২৬। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের মতোই সমান স্কোর পেয়েছে আরও পাঁচটি দেশ। এগুলো হলো ক্যামেরুন, গাম্বিয়া, কেনিয়া, মাদারগাস্কা ও নিকারাগুয়া।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here