দুর্নীতির শীর্ষ সার্ভেয়ার হাবিব এখনও এল, ও, অফিসে বহালতবিয়তে

0
1393

সাব্বির আহমেদঃ
মৌলভী বাজার জেলার সাবেক এল,ও, অফিসের সার্ভেয়ার হাবিব হোসেন এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এলাকা বাসীর। অনুসন্ধান কালে মৌলভীবাজার জেলার শেরপুর গ্রামের মঈনুল ইসলাম ও আনহার মিয়া জানান মৌলভী বাজার জেলার ব্রাহ্মন গ্রাম মৌজার তুলনায় শেরপুর মৌজার জমির মুল্য অনেকটা কম নির্ধারন হয়ায় শেখ মঈনুল ইসলাম ও আনহার মিয়া সার্ভেয়ার হাবিব ওরফে সেতু গং এর স্বরনাপন্ন হলে সার্ভেয়ার হাবীব হোসেন তাদের কাছে বড় অংকের টাকা দাবি করেন এবং বলেন উক্ত টাকার বিনিময়ে তাদের জমির মুল্য বৃদ্ধি করা যাবে। সেই মোতাবেক শেখ মঈনুল ইসলাম সার্ভেয়ার হাবিব হোসেন কে স্বাক্ষীর মাধ্যমে ব্যাংক মারফতে ২২লক্ষ টাকা দেওয়া হয়। কিছুদিন পর হাবিব হোসেন এর সাথে যোগাযোগ কালে সে বিভিন্ন তালবাহানা করে সময় ক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে অতিষ্টিত হয়ে টাকা দেবার কথা বললে সে বিভিন্ন জায়গায় নিয়ে অযতা হয়রানী করতে থাকে। এ ব্যাপারে বিগত ২০/৬/২০১৬ ইং তারিখে (১) মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (২) মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) (৩) মাননীয় ভূমি অধিগ্রহন কর্মকর্তা (এ এল ও) এর নিকট দরখাস্ত করাহয় কিন্তু ২২ লক্ষ টাকার কোন প্রকার সমাধান পাওয়া যায়নী বলে উলেখ করেন অভিযোগকারী গং। বর্তমানে সার্ভেয়ার হাবিবকে মৌলভী বাজার জেলা হইতে অন্যত্র বদলী করাহয়। সিলেট জেলা প্রতিনিধি অভিযোগ পেয়ে  মানবাধিকার কর্মী সহ সার্ভেয়ার হাবিব হোসেন এর সাথে তার নিজ বাসায় এ ব্যাপারে আলাপ কালে সার্ভেয়ার হাবিব হোসেন বলেন কিছু দিনের মধ্যে অভিযোগকারী মঈনুল ইসলামের সাথে যোগাযোগ করে লেনদের এর বিষয়টি নিস্পত্তি করবেন বলে উলেখ করেন তিনি। কিস্তু বর্তমানে সার্ভেয়ার হাবিব হোসেন অসুস্ততার বাহানা করে যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান অভিযোগ কারী।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here