দুর্নীতিকারী সার্ভেয়ার হাবিব- এর খুটির জোর কোথায়:

0
759

সাব্বির আহমেদ সিলেট ব্যুরো :
মৌলভী বাজার জেলার সাবেক এল, ও, অফিসের সার্ভেয়ার হাবিব হোসেন এর বিরুদ্ধে একাধিক অভিযোগের পরিপেক্ষিতে একাধিক সংবাদ প্রকাশের পরও উর্দ্দতন কর্মর্কতার নিরব ভুমিকা রয়েছে বলে জানান ভুক্ত ভুগীরা। অনুসন্ধান কালে মৌলভীবাজার জেলার শেরপুর গ্রামের মঈনুল ইসলাম ও আনহার মিয়ার জানান মৌলভী বাজার জেলার ব্রাহ্মন গ্রাম মৌজার তুলনায় শেরপুর মৌজার জমির মুল্য অনেকটা কম নির্ধারন হয়ায় শেখ মঈনুল ইসলাম ও আনহার মিয়া সহ সার্ভেয়ার হাবীব হোসেন এর সাথে আলাপ কালে সার্ভেয়ার হাবীব হোসেন তাদের কাছে বড় অংকের টাকা দাবি করেন এবং উক্ত টাকার বিনিময়ে তাদের জমির মুল্য বৃদ্ধি করে দেয়ার কথাবলেন। সেই মোতাবেক শেখ মঈনুল ইসলাম সার্ভেয়ার হাবিব হোসেন কে স্বাক্ষীর মাধ্যমে ব্যাংক মারফতে ২২লক্ষ টাকা দেওয়া হয়। কিছুদিন পর হাবিব হোসেন এর সাথে যোগাযোগ কালে সে বিভিন্ন তালবাহানা করে সময় ক্ষেপন করতে থাকে। এ বিষয়ে বিগত ২০/৬/২০১৬ ইং তারিখে (১) মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (২) মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক( রেভিনিউ)(৩) মাননীয়  ভুমি অধিগ্রহন কর্মকর্তা ( এ এল ও) এর নিকট দরখাস্ত করাহয়। এ ব্যাপারে সিলেট জেলা প্রতিনিধি অভিযোগপেয়ে  মানবাধিকার কর্মী সহ সার্ভেয়ার হাবিব হোসেন এর সাথে  আলাপ কালে তিনি জানান অভিযোগকারী মঈনুল ইসলামের সাথে যোগাযোগ করে লেনদের এর বিষয়টি নিস্পত্তি করবেন বলে উল্লেখ করেন। কিন্তু আজ পর্যন্ত উল্লেখিত টাকার কোন প্রকার সমাধান পাওয়া যায়নী বলে ভুক্ত ভুগীরা জানান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here