দুর্ঘটনায় দুই বোন নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 17998

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (17998, 'post_views_count', '0')

0

যশোরের শার্শা উপজেলায় স্কুলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার  বাগআঁচড়া বাজারে এ ঘটনা ঘটে।  নিহতরা হচ্ছে- বাগআচড়া বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোজা (১১), পিতা-আলমগীর হোসেন ও জেরিন (১০), পিতা-ইব্রাহিম হোসেন। তাদের দুজনের বাড়ি বাগআঁচড়া ইউনিয়নের বাইড়ী গ্রামে। তারা আপন ফুপাতো ও মামাতো বোন।

Advertisement

এ ব্যাপারে বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির ওসি হুমায়ন কবীর জানান, বাঁগআচড়া কলেজের প্রভাষক আলমগীর কবীর তার মেয়ে ও ভাগনিকে নিয়ে সকাল ৮টায় মোটরসাইকেলে করে স্কুলে দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে বাঁগআচড়া বাজারে পৌঁছালে নাভরণ থেকে ছেড়ে আসা একটি বালি ভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থী মারা যান। স্থানীয়রা প্রভাষক আলমকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তাদের স্কুল থেকে ছুটে আসে সহপাটিরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here