দুরন্ত বাংলা’র সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

0
575

স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন দুরন্ত বাংলা ও দুরন্ত বাংলা কালচারাল একাডেমি’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন,সুন্দর হাতের লেখা ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ১ মার্চ ২০১৯ শুক্রবার বিকেল ৩ টায় রংপুর নগরীর মুলাটোলস্থ উজ্জীবন শিক্ষাঙ্গন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার-এ সার্কেল রংপুর মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, রংপুর বিভাগীয় কিন্ডার গার্টেন ফাউন্ডেশনের সভাপতি সুইটি আন্জুম, ফেন্ডস্ লাইব্রেরি এন্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী মোঃ আলী হায়দার সরকার দুলু,নাট্যশিল্পী দীপক চন্দ্র দাস,রাজনীতিক পলাশ কান্তি নাগ,দ্বীপ আইকেয়ার ফাউন্ডেশনের মোঃ মাহমুদুল ইসলাম ডিউক,সফুরা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আফসার হোসেন আতিক,দুরন্ত বাংলা কালচারাল একাডেমির উপদেষ্টা মোঃ রকিবুল ইসলাম, দুরন্ত বাংলা কালচারাল একাডেমির উপদেষ্টা, নাট্যশিল্পী ও রাজনীতিবিদ দীপক চন্দ্র দাস, উপদেষ্টা মোঃ মাহমুদ আল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি গোবিন্দ চন্দ্র দাস।
গতকাল এক বিবৃতিতে দুরন্ত বাংলা এবং দুরন্ত বাংলা কালচারাল একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও সংগঠনের শুভানুধ্যায়ীদের উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here