দুমকিতে সড়ক দুর্ঘটনা: আহত ১০ যাত্রী

0
966

মো:দেলোয়ার হোসেন (পটুয়াখালী প্রতিনিধি): পটুয়াখালীর দুমকিতে দশমিনা-ঢাকা গামী বেপারী পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৫-১৩৪৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে। আকস্মিক দুর্ঘটনায় ওই পরিবহনের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

 মঙ্গলবার(৯ মার্চ ) সকাল সাড়ে ৯টায় উপজেলার লালখা ব্রিজ অতিক্রমকালে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রী সূত্র জানা যায়, দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী বেপারী পরিবহনের বাসটি দুমকি-বরিশাল সড়কের লালখা ব্রিজ এলাকায় বিকট শব্দে সামনের চাকা পাঞ্চার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেন্ট্রি গাছের ওপর সজোড়ে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই পরিবহন বাসের অন্তত: ১০যাত্রী আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ৮যাত্রীকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় পতিত বাসের চালক ও হেলপার পালাতক রয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here