দুমকিতে মা, ছেলে,পুত্রবধু ও নাতনী আহত

0
617

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া গ্রামে মোল্লাখালী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ১৬ই মার্চ দিবাগত রাত ৯টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসীর নেতৃত্বে দা,রড ও লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালালে মাহিনুর(৪০) খাদিজা আকতার(২২) গোলাম রব্বানী পাশা(১৪) তানহা মিম(২) গুরুত্বর আহত হয়। আহতদের স্থানীয় জনসাধারন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আশংঙ্কাজনক মাহিনুর(৪০) বেগমকে তাৎক্ষনিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রেরন করেন। এ বিষয় দুমকি থানায় মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায় আইয়ুব মোল্লার পরিবারের সাথে কিছুদিন পূর্বে চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here