দুমকিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, গ্রেপ্তার ২

0
631

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত কামরুল আকন (২৮) ও হাবিব আকন (৩০) নামের দুই জনকে ১২ ডিসেম্বর রবিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীকে একই বাড়ির আ. হক আকনের বখাটে ছেলে কামরুল আকন (২৮) বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ঘটনার দিন বিকেলে কামরুল আকন (২৮) হাবিব আকন(৩০)সহ ৪/৫ সহযোগী ওই শিক্ষার্থীর নির্জন বসতঘরে ঢুকে ধর্ষণ করে। তারা ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দুমকি থানার একদল চৌকস পুলিশ সদস্যের মাধ্যমে আসামীরা গ্রেফতার হন।

Advertisement

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা এবং গ্রেপ্তারকৃত ২ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে দুমকি থানায় মামলা হয়েছে, মামলা নং ০৬ তারিখ ১৩/১২/২১ইং।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here