দুমকিতে ‘মহিলা সমাবেশ’ অনুষ্ঠিত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 63363

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (63363, 'post_views_count', '0')

0

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘মহিলা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

সমাবেশে সিনিয়র জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোঃ মাহাবুব আলম। বিশেষ অতিথি হিসেবে সহকারী তথ্য অফিসার সেলিম মাহমুদ, প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, ইউপি সদস্য সালমা, সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা তথ্য কর্মকর্তা অনিমেষ কান্তি হাওলাদার তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্যোগ একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়ক কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসুচী এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করণে তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here