দুমকিতে আওয়ামীলীগ কর্মীকেপিটিয়ে রক্তাক্ত জখম

0
615

দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনী দ্বন্দের জেরে পটুয়াখালীর দুমকিতে তুচ্ছ ঘটনায় নৌকার সমর্থক কর্মীকে পিটিয়ে জখম করেছে আনারস মার্কার সমর্থক জামায়াত ক্যাডাররা। গুরুতর আহত আওয়ামীলীগের কর্মী কাজী মো. নাসির উদ্দিন (৪০) কে দুমকি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি মামলা দায়ের হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ হামলার ঘটনাটি ঘটেছে।আহত আ’লীগের কর্মী কাজী মো. নাসির উদ্দিন অভিযোগ করেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা সমর্থক আ’লীগকর্মী কাজী নাসির উদ্দিনের সাথে একই বাড়ির  আনারস মার্কার সমর্থক জামায়াত ক্যাডার কাজী নাজমুল (৩২), আমীন(২৫) গংদের চাঁপা দ্বন্দ চলছিল।

Advertisement

 ঘটনার দিন দুপুরে নাসির উদ্দিনের ৫বছরের শিশুপুত্র প্রতিপক্ষের গাঁধাফুল গাছ থেকে একটি ফুল ছেড়ায় প্রতিপক্ষের অশ্লীল গালাগালির মুখে ভুল স্বীকার করে শিশুটিকে নিয়ে আসে। পরে দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গেলে সেখানে পূর্বথেকে ওঁতপেতে থাকা জামায়াত ক্যাডার নাজমুল-আমীনসহ ৪-৫জন দুর্বৃত্ত আকস্মিক নাসিরকে মারধর শুরু করে। দুর্বৃত্তদের এলোপাথাড়ি পিটুনিতে গুরুতর আহত নাসিরকে স্বজনরা উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে দুমকি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here