দুবাই বাংলাদেশ কনস্যুলেটে বই মেলা নিয়ে হতাশ প্রবাসীরা।

0
347

Advertisement

সোহেল আমিরাত দুবাই : দুবাই বাংলাদেশ কনস্যুলেটের বই মেলা নিয়ে হতাশ প্রবাসীরা।দ্বিতীয়বারের মতো দুবাইস্হ বাংলাদেশ কনস্যুলেট আয়োজন করেছে মহান বিজয় উৎসব ও তিন দিনের বইমেলা। গত ১৫ ডিসেম্বর মেলা উদ্বোধন করেন শিক্ষাবিদ ও লেখক ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এতে সভাপতিত্ব করেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

ঝাঁকজমকপূর্ন আয়োজনের বইমেলার পর্দা উঠলেও বই শূন্য ছিলো অধিকাংশ স্টল।

বাংলাদেশ থেকে আসা ৩০টি প্রকাশন সংস্থার স্টল বরাদ্দ থাকলেও উপস্থিতি ছিলো কয়েকটি। যে কয়টি স্টল ছিলো তাতে ভালো কোন লেখকের বই দেখা যায়নি। সরেজমিনে দেখা গেছে, ক্রেতারা চাহিদা অনুযায়ী কোনো বই কিনতে পারেনি।অনেককে বই কিনতে এসে না কিনে চলে যেতে দেখা গেছে।এদিক বাংলাদেশ থেকে আসা অখ্যাত বই বিক্রেতাদের বিক্রি না হওয়ায় পড়েছে বিশাল লোকসানে।

তবে বই স্টলগুলোতে লোক সমাগম না হলেও মেলার দ্বিতীয় দিনে বিজয় উৎসবে দুবাই প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় রূপ লাভ করে। শেষ দিন বেশ উৎসবমুখর ছিল এই মেলা।তবে মানের কোন বই না থাকায় বই প্রেমিকদের ফিরতে হয়েছে হতাশ হয়ে।

সমাপনী দিনে কনস্যুলেটের সম্মাননা, কবিতা আবৃতি ও অন্যান্য আয়োজন ছিলো লক্ষ্যণীয়। মেলা র‌্যাফেল ড্র অনুষ্ঠানে সতস্ফূর্ত ছিলো দর্শনার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী ও দেশীয় শিল্পীর মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশন করে কিছুটা হলেও সফলতা আনে কনস্যুলেট আয়োজিত বিজয় উৎসব ও বই মেলার।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here