দুদকের ১১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

300
2386

অবি ডেস্ক: বিনা অপরাধে জাহালমকে কারাভোগের দায়ে দুদকের ১১ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে সংস্থাটি। পাশাপাশি ৩৩টি মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বুধবার হাইকোর্টে এ বিষয়ে একটি প্রতিবেদনও জমা দিয়েছে সংস্থাটি।

Advertisement

আগস্টের ১ তারিখ মামলার তদন্তের সঙ্গে জড়িত ১১ কর্মকর্তার কাছে এ নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়, কিন্তু তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় বিভাগীয় মামলা দায়ের করে দুদক।


সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ৩৩টি মামলা করেছিল সংস্থাটি। সেই মামলার চার্জশিটে আবু সালেক নামে একজনকে আসামি করা হয়। কিন্তু আবু সালেক দেখিয়ে যাকে গ্রেফতার করা হয়েছিল তার আসল নাম জাহালম। প্রায় ৩ বছর বিনাদোষে কারাগারে ছিলেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here