দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ২৫ জন আহত

0
1592

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলা চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজ বাসের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী মায়ের আঁচল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন পুরুষ নিহত হন। এ সময় দুর্ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here