দু:খজনক হলেও সত্য পিয়াজের মূল্য হ্রাস তো পায়নি বরং মূল্য এখন নিয়ন্ত্রনহীন

0
724

সরকারের বাণিজ্যমন্ত্রী বার বার বলেছিলেন পিঁয়াজের মূল্য হ্রাস পাবে, কিন্তু দু:খজনক হলেও সত্য পিয়াজের মূল্য হ্রাস তো পায়নি বরং মূল্য এখন নিয়ন্ত্রনহীন বলে মন্তব্য করেছেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

Advertisement

তিনি বলেন, পিয়াজের মূল্য কমবে বলে বাণিজ্যমন্ত্রী নিশ্চিত করলেও বাস্তবে মন্ত্রীর সেই কথার প্রতিফলন বাজারে দেখা যায় নাই। বরং বাজারে পেয়াজের মূল্যের উর্ধ্বগতিতে প্রমানিত হচ্ছে পিঁয়াজ সিন্ডিকেট সরকারের চাইতে শক্তিশালী। তাই মন্ত্রীর আশ্বাসকে জনগন অষ্টম আশ্চর্যই মনে করছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র কেন্দ্রীয় কমিটির জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের মনে বদ্ধমূল ধারনা মন্ত্রীর পক্ষে বর্তমান সিন্ডিকেটকে সামাল দেওয়া সম্ভব নয়। তারা বড় বড় জায়গায় দান-সদকা করে, মাসোয়ারা দেয়। তারা এটা একলা খায় না। যে কারণে তাদের ধরা সম্ভব নয়। এদের শিকড় নাকি অনেক গভীরে। যার ফলে যে পণ্যের অভাব মোটেও পরিলক্ষিত হচ্ছে না কোথাও, দায়িত্বশীলদের চোখে ধুলা দিয়ে; ভোঁতা বিবেকে থুথু মেরে সে পণ্যের মূল্য কয়েক গুণ বাড়িয়ে এখনো বহালতবিয়তে কারসাজি করে যাচ্ছে, সে সিন্ডিকেট মন্ত্রীদের পরোয়া করলে এতটা বেপরোয়া হতে পারত না।

তিনি আরো বলেন, অসাধু ব্যবসায়ীদের কবল থেকে খাদ্যপণ্যকে নিরাপদ রাখতে এসব ব্যবসায়ী নামের সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে বাধা কোথায়? নাকি বাণিজ্যমন্ত্রী নিজেই সিন্ডিকিটের কাছে জিম্মি ?

এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এনডিপি প্রেসিডিয়াম সদস্য মনিরুজ্জামান মনির, নাজমুন নাহার মিনতি, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, শাহজাদি আয়শা সিদ্দিকা, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন বাবু, সহ-মহিলা সম্পাদিকা আয়শা আক্তার, ঢাকা মহানগর যুগ্ম সদস্য সচিব রায়হান প্রমুখ।                                                                                                                                                                                                                                                                                                                                                

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here