হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) দুই সিজদার মাঝখানে বলতেন: ‘হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন, আমাকে সৎপথ প্রদর্শন করুন এবং আমাকে রিযিক প্রদান করুন।’
হযরত হাসান ইবনে আলী আল-খাল্লাল (র:) বর্ণনা পরম্পরায় কামিল আবুল আলা (র:) এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) এর মতে: এই হাদিসটি হচ্ছে গরীব।
(তিরমিযী শরীফ-হাদিস নং-২৮৪)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের বাণী অপরকে পৌছে দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করবো।

