দুই সন্তানসহ মা দগ্ধ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে

0
756

নগরীর খুলশী থানার গরিবউল্লাহ হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপর ১২টার দিকে গোলাম মহিউদ্দিন বাবুলের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ওই এলাকার মেহেদী

Advertisement

হাসানের স্ত্রী তানজিরা আকতার (৩৫), মেয়ে তানজিনা (১৩) ও ছেলে তানজিব (৮)। জেলা পুলিশ মেডিকেল টিম–১’র এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, গোলাম মহিউদ্দিন বাবুলের দ্বিতীয় তলার ভাড়া বাসার রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের মা ও ছেলে–মেয়ে দগ্ধ হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, ওইসময় তাদের বাসার দরজা বন্ধ ছিল। পরে স্থানীয়রা বাসার দরজা ভেঙে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসেন। দগ্ধদের মধ্যে তানজিনার অবস্থা আশংকাজনক। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here