দুই শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

0
461

জামিন হওয়া দুই শিক্ষকের গ্রেফতারের দাবীতে উত্তাল নবীনগর। যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষকের গ্রেফতার করার দাবীতে উতাল নবীনগর, দুই শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির পরে ও উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক প্রদিপ কুমার দাস।

Advertisement

একাধিক ছাত্রীকে নানা কৌশলে ভয়ভীতি দেখিয়ে যৌননিপীড় করার অভিযোগে স্হানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল এর নিকট অভিযোগ ও থানায় মামলা করার পর দুই শিক্ষক সেচ্ছায় পদত্যাগ করেন অভিযুক্ত দুই শিক্ষক।

মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলেও  হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন দুই শিক্ষক। গত সপ্তাহে অদন্ত কমিটি তাদের সাক্ষ্য গ্রহন করেন এর পর থেকে ছাত্রীও তাদের অবিভাবকগন দুই শিক্ষকের গ্রেফতার দাবীতে আজ ও স্কুলটিতে শ্লোগান সহ মিছিল করছেন।

স্হানীয় জনগন ও অবিভাবকদের মন্তব্য যৌননিপিড়ন করে এই ভাবে পার পেয়ে যাওয়ার কারনে ব্রাহ্মণবাড়িয়া সহ সাড়া দেশে ধর্ষনের মতো একটি ব্যাধি মারাত্বক ভাবে ছড়িয়ে পড়েছে এখন আমরা মেয়েদের নিয়ে সর্বদাই আতংকে থাকি। এই সব ঘটনার সুষ্ঠ বিচার নাহলে মেয়েদের শিক্ষা গ্রহনে অবিভাবকদের অনিহা চলে আসবে তাতে করে নারী শিক্ষা দিনেদিনে বন্ধ হয়েযাবে।

তাদের দাবী যে কোন  ভাবে যে কোন উপায়ে অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here