দুই ব্যক্তিকে গ্রেপ্তার স্বর্ণের বারসহ

0
5505

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চারটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ১টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক সমকালকে এ তথ্য জানান। তিনি জানান, উদ্ধার হওয়া চারটি স্বর্ণের বারের ওজন ৪৬৬ গ্রাম, দাম ১৭ লাখ ৪০ হাজার টাকা।

Advertisement

গ্রেপ্তার দু’জন হলেন— উপজেলার নয়নাবাদ গ্রামের প্রয়াত আব্দুল আওয়ালের ছেলে মো. জহিরুল ইসলাম (২১) ও একই গ্রামের নান্নু মিয়ার  ছেলে জোবায়ের আহম্মেদ (২২)। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই তাহেরুল ইসলাম ফোর্স নিয়ে শান্তির বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার এবং দু’জনকে গ্রেপ্তার করেন। তিনি জানান, ওই ব্যক্তিরা সিন্ডিকেট করে বিদেশ থেকে চোরাচালানেরর মাধ্যমে স্বর্ণের বার এদেশে এনে বিক্রি করছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here