দুই বাসের রেষারেষিতে যুবকের মৃত্যু

0
1197

যাত্রাবাড়ীতে দুই বাসের রেষারেষিতে সেলিম মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জুয়েল নামে আরেক যুবক আহত হয়েছেন।

Advertisement

 

আজ দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্স সিলভা পরিবহনের দুটি বাসের বেপরোয়া গতির প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সেলিমের বাড়ী মাদারীপুরে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, ট্রান্স সিলভা পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতা করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে সেলিম নামে একজন নিহত হয়। তাকে উদ্ধার করে ঢামেক মর্গে প্রেরণ করেছি। আহত জুয়েলকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here