দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

0
702

রংপুরের সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে দুই বাসের প্রায় ৫০ যাত্রী আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান জানান, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here